Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 112

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে এক মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান শেষ পর্যন্ত কোনো চুক্তিতে সই করুক বা না করুক, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ‘জয়ী’ হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ফলাফল যা-ই হোক না কেন, জয় আমাদেরই। আমরা ওই দেশটিকে পুরোপুরি পরাজিত করেছি। ইরানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি আরও যোগ করেন, এখন দেখা যাক কী হয়। তারা চুক্তি করতেও পারে, আবার না-ও করতে পারে। তবে আমেরিকার অবস্থান থেকে এটি কোনো বড় বিষয় নয়, কারণ আমরা সব দিক থেকেই জয়ী হয়েছি।

ট্রাম্পের এমন কঠোর ও আত্মবিশ্বাসী মন্তব্য এমন একসময়ে এলো যখন পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিরা একটি অভিন্ন কাঠামো তৈরির লক্ষ্যে জটিল আলোচনা চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুক্তির চূড়ান্ত পর্যায়ের আগে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখতেই ট্রাম্প এই কৌশলগত অবস্থান নিয়েছেন।

সূত্র: আল জাজিরা, সিএনএন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

প্রকাশের সময় : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬