Dhaka ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 120

নওগাঁ সদর উপজেলায় দীর্ঘদিন পর ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। এ উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি সংকট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালীতলা ব্রিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। খালটি কালীতলা ব্রিজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত বিস্তৃত।

‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রটন (ইসিসিসিপি-ড্রট)’ প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহায়তায় খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা।

উদ্বোধন শেষে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা মোসাদ্দুর রহমান রকেট, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রায় ২০ বছর ধরে খালটি পুনঃখনন না হওয়ায় পলি জমে ভরাট হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে পানি উপচে পড়লেও শুষ্ক মৌসুমে খালটি প্রায় শুকিয়ে যেত, যা কৃষকদের জন্য দুর্ভোগ সৃষ্টি করছিল।

পুনঃখননের ফলে খালটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থার উন্নতি ঘটবে। এতে বর্ষাইল, হাঁপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক সহজে ও কম খরচে জমিতে ধান ও সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এই খাল পুনঃখনন তারই একটি অংশ। পর্যায়ক্রমে সদর উপজেলায় আরও পাঁচটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

স্থানীয় কৃষকরা খাল পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন

প্রকাশের সময় : ০৪:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬