Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

পাংশায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 77

রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ এপ্রিল) পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, পাংশা এ আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম সোহরাব।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীরাজ কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা তপু কুমার দেবনাথ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

অনুষ্ঠানের শুরুতে পাংশা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. আলীমুজ্জামান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং কোলানগর একাডেমির প্রধান শিক্ষক ভজন কুমার দাস পবিত্র গীতা থেকে পাঠ করেন।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প ও মডেল উপস্থাপন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

দুই দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীর ফলাফল:
জুনিয়র গ্রুপে (মাধ্যমিক) এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ প্রথম, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং মাচপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

সিনিয়র গ্রুপে (উচ্চ মাধ্যমিক) পাংশা সরকারি কলেজ প্রথম, পাংশা মহিলা কলেজ দ্বিতীয় এবং ড. কাজী মোতাহার হোসেন কলেজ তৃতীয় স্থান লাভ করে।

বিশেষ গ্রুপে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘স্বাস্থ্যসেবা বিজ্ঞান’ প্রকল্প উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করে।

বিকেল ৩টায় কুইজ প্রতিযোগিতা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬