Dhaka ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘মানুষের শ্রম, মানুষের জয়’ —মে দিবসে তূর্যশিকড়ের নান্দনিক আয়োজনে সংস্কৃতি ও চেতনার দীপ্ত সমাবেশ সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান কারাগারে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস, হাসপাতালে ভর্তি সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা শৈলকুপায় মেয়ের জন্য দেখা পাত্রের সাথে পালালেন মা! কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে লিমন-বৃষ্টির নামে স্মৃতিসৌধ নিমার্ণের ঘোষণা

ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 18

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ইরানকে অবশ্যই তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র তা ‘নিজেই নিয়ে নেবে’।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পেন্টাগন প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম মজুত পর্যবেক্ষণে রেখেছে এবং ইঙ্গিত দেন যে জুন মাসে সন্দেহভাজন স্থাপনাগুলোর ওপর যে ধরনের বোমা হামলা চালানো হয়েছিল, সেরকম আরেকটি হামলাও হতে পারে।

পিট হেগসেথ বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা জানি তাদের কাছে কী আছে, এবং তারা এটি হস্তান্তর করবে, আমরা সেটি পাব, আমরা নিয়ে নেব। প্রয়োজন হলে আমরা যেকোনো উপায়ে এটি করতে পারি।’

তিনি আরো বলেন, ‘তারা স্বেচ্ছায় দেবে, আমরা নেব, অথবা আমরা নিজেরাই পদক্ষেপ নেব, যেমন আমরা ‘মিডনাইট হ্যামার’ অভিযানে করেছি, সেই সুযোগ আমাদের আছে।’

তবে যুক্তরাষ্ট্র কিভাবে এ পদক্ষেপ বাস্তবায়ন করবে তা তিনি স্পষ্ট করেননি। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ

প্রকাশের সময় : ০৯:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬