Dhaka ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে উদ্ধার ৮৫টি মোবাইল, মালিকদের মাঝে হস্তান্তর

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 172

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে গত এক মাসে হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের কাছে তুলে দেওয়া হয়।

জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং গোয়েন্দা শাখার যৌথ প্রচেষ্টায় মোবাইলগুলো উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুলিশ সুপার নিজ হাতে যাচাই-বাছাই শেষে মোবাইলগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। জেলা পুলিশের প্রচেষ্টায় হারানো মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

তিনি আরও জানান, ভবিষ্যতে হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে উদ্ধার ৮৫টি মোবাইল, মালিকদের মাঝে হস্তান্তর

প্রকাশের সময় : ১১:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬