Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পাংশায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

এ কে আজাদ, রাজবাড়ী:
  • প্রকাশের সময় : ০৮:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 417

রাজবাড়ীর পাংশা পৌর শহরে এক পেঁয়াজ ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নারায়নপুর গ্রামের দবির মন্ডলের ছেলে ব্যবসায়ী ইমদাদুল হক মন্ডলের ওপর হামলা চালানো হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের পুরাতন বাজারের কায়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, লক্ষীপুর গ্রামের ফজল মন্ডলের ছেলে মান্নান ও মামুন মন্ডল ব্যবসায়ী ইমদাদুল হকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং তার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

ঘটনায় আহত ইমদাদুল হক বর্তমানে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৮:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬