Dhaka ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 122

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন; সব কিছু গুঁড়িয়ে দেওয়া হবে, এমনটা আগে হয়নি। তিনি আরও বলেন, এখনই হরমুজ প্রণালি খুলে দিতে হবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

এর আগে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনার হুমকিও দিয়েছিলেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের এক পাইলটকে উদ্ধারের দাবির পরই ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলটটি নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান ট্রাম্প।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে : ট্রাম্প

প্রকাশের সময় : ১১:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬