Dhaka ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট নিরসনে মালিকপক্ষের সঙ্গে কথা বললেন এমপি তালিব

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 153

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকরা জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় আয়শা ফিলিং স্টেশনে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

সংসদ সদস্য আবু তালিব বলেন, “অত্র অঞ্চলের কৃষি এখন এক চরম সংকটকাল পার করছে। যত্রতত্র ডিজেল না পাওয়ায় সেচ কাজ ব্যাহত হচ্ছে, ফলে ফসলের মাঠ ফেটে চৌচির হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা পথ পাড়ি দিয়েও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না সাধারণ কৃষক, যা তাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, গ্রাম থেকে ২-৩ ঘণ্টা পথ পাড়ি দিয়ে পাম্পে গেলেও কাঙ্ক্ষিত ডিজেল পাওয়া যায় না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ৪-৫শ টাকার তেল মিলছে, যা দিয়ে এক বেলার সেচ কাজও সম্পন্ন করা সম্ভব নয়। এতে সময় নষ্ট হচ্ছে এবং যাতায়াত খরচ বেড়ে কৃষির ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

সংসদ সদস্য আবু তালিব মালিকপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি ফিলিং স্টেশনের মনিটরিং করেছেন, এবং জ্বালানি তেলের অব্যবস্থাপনা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট নিরসনে মালিকপক্ষের সঙ্গে কথা বললেন এমপি তালিব

প্রকাশের সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬