শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিত ০, কোহলি ০, শ্রেয়াস ০: যে বিব্রতকর রেকর্ডে নাম লেখাল ভারত হুমায়ূন আহমেদ একজনই, অনন্য পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার

নিজেদের সর্বোচ্চ সেতু ধ্বংসের পর ৫ দেশের ৮ সেতুর তালিকা করল ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 146

ইরানের সর্বোচ্চ বি১ সেতু হামলা চালিয়েছে ‘ধ্বংস’ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতুর তালিকা প্রকাশ করেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি ইরানের এই ‘হিট-লিস্ট’ প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই তালিকায় রয়েছে- কুয়েতের শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ সি ব্রিজ; সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ, আল মাকতা ও শেখ খলিফা ব্রিজ; সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা কিং ফাহাদ কজওয়ে এবং জর্ডানের কিং হুসেইন, দামিয়া ও আবদুন ব্রিজ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এসব সেতুকে লক্ষ্যবস্তু করতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে প্রতিবেদনে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতুটি আংশিক ধ্বংস হয়েছে। হামলায় হতাহত হয়েছেন অনেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার’ মন্তব্যের পরই হামলা চালানো হয় সেতুটিতে।

১৩৬ মিটার উচ্চতার বি-১ সেতুটি তখনো নির্মাণাধীন ছিল এবং এটি তেহরানকে পশ্চিমাঞ্চলীয় শহর কারাজের সঙ্গে সংযুক্ত করার কথা ছিল। আলবোরজ প্রদেশের উপ-গভর্নর ঘোদরাতোল্লাহ সাইফ জানান, হামলায় ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার পর সেতুর বড় অংশ ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বি-১ সেতু থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিজেদের সর্বোচ্চ সেতু ধ্বংসের পর ৫ দেশের ৮ সেতুর তালিকা করল ইরান

প্রকাশের সময় : ০৭:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬