Dhaka ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সার-কিটনাশকের দোকানে মিলল ১৮৩ লিটার ডিজেল, জরিমানা ২০ হাজার টাকা

একে আজাদ, পাংশা:
  • প্রকাশের সময় : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 168

রাজবাড়ীর পাংশা উপজেলায় সার-কিটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাগদুলী বাজারে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি বাগদুলী বাজারে ‘সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানে সার-কিটনাশক বিক্রির আড়ালে জ্বালানি তেলও বিক্রি করতেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে তা এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতেন সিরাজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ জানান, প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া গেছে এবং অভিযুক্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। এ অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দ করা ডিজেল উপস্থিত ক্রেতাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সার-কিটনাশকের দোকানে মিলল ১৮৩ লিটার ডিজেল, জরিমানা ২০ হাজার টাকা

প্রকাশের সময় : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬