বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা
- প্রকাশের সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 10
ইরানি হামলায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বাহরাইনে থাকা ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর ডেটা সেন্টারে ড্রোন হামলার এই তথ্য বুধবার (১ এপ্রিল) জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এর আগে একই দিনে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কর্তৃপক্ষ এটিকে ইরানি হামলা বলে উল্লেখ করেছে। তবে কোন কোম্পানির স্থাপনায় এই ঘটনা ঘটেছে, এতে কোনো হতাহতের ঘটনা আছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এই হামলার খবর প্রকাশের একদিন আগে ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। এর মধ্যে মাইক্রোসফট, গুগল ও অ্যাপলের নামও উল্লেখ করা হয়।





















