Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

নওগাঁ সদর হাসপাতালে এলাকা থেকে ১৫০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 191

নওগাঁ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান-এর তত্ত্বাবধানে সোমবার (৩১ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নওগাঁ সদর মডেল থানা-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে রাজ কুমার চৌধুরী (২৩) ও সুজন চৌধুরী ওরফে সুইট (২৯)-কে গ্রেফতার করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা ভার্সন-৩, ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের অভিযানে তারা সন্তুষ্ট এবং নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সদর হাসপাতালে এলাকা থেকে ১৫০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬