Dhaka ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনে ৩ জনের কারাদণ্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 126

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা-এ মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড এবং বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ইয়াবা সেবনের দায়ে ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে ‘মেসার্স আয়েশা ফিলিং স্টেশন’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে তেল সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরসাইকেল আরোহীদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনে ৩ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬