Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 238

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা-এ জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুতকৃত তেল জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পাংশা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

অভিযানে পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার বাসিন্দা মোঃ শরিফুল শেখ ও মোঃ মোনোয়ার হোসেনের কাছে অবৈধভাবে মজুতকৃত তেল পাওয়া যায়। এদের মধ্যে শরিফুল শেখের কাছ থেকে ২৫ লিটার পেট্রোল এবং মোনোয়ার হোসেনের কাছ থেকে ৭ লিটার অকটেন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে তেল মজুতের দায়ে শরিফুল শেখকে ৫ হাজার টাকা এবং মোনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, “অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৪:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬