Dhaka ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

গোপালগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 143

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ‘মেসার্স গংগা মোটরস’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদ করা তেল ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স।

অভিযান সূত্রে জানা যায়, সারাদেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হওয়ার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ রেখে অবৈধভাবে তেল মজুদ করে আসছিল। এছাড়া, দোকান বন্ধ রেখে খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে তেল বিক্রির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটি থেকে প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির মালিক অর্ণব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মজুদকৃত তেল ভোক্তাদের মধ্যে দুই লিটার করে বিতরণ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স বলেন, “অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের সময় : ০৮:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬