Dhaka ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

নওগাঁর পোরশায় লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ: মিথ্যা মামলায় ঘরছাড়া পরিবার

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 163

নওগাঁ জেলার পোরশা উপজেলা-এর চকবিষ্ণুপুর গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি অসহায় পরিবার ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরেরও অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাতে গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে নজরুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে, তারই আপন ভাই আব্দুর রশিদ ভাড়াটিয়া সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এই হামলা চালায়। এ সময় হামলাকারীরা নগদ প্রায় ২ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, ২০ মন ধান, ১০ মন চাল, ৩০ মন সরিষা, একটি ব্যারেল জ্বালানি তেলসহ ঘরের বিভিন্ন মালামাল লুট করে নেয় এবং পরবর্তীতে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে মুরসালিন বাদী হয়ে পোরশা থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারটির দাবি, ঘটনার পর অভিযুক্ত পক্ষ প্রভাব খাটিয়ে উল্টো তাদের পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে মারপিটের মামলা দায়ের করেছে। ওই মামলায় জামিন পাওয়ার পরও নিরাপত্তাহীনতার কারণে তারা এখনো নিজ বাড়িতে ফিরতে পারছেন না। বর্তমানে তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে দিনযাপন করছেন।

সরেজমিনে জানা যায়, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি এবং তারা নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত পক্ষের প্রতিনিধি হিসেবে জামাতা শাকির বলেন, বিষয়টি পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হয়েছে। তার দাবি, তাদের পক্ষের লোকজনও মারধরের শিকার হয়েছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পোরশায় লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ: মিথ্যা মামলায় ঘরছাড়া পরিবার

প্রকাশের সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬