Dhaka ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায়

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 295

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীনতা এনে দেন। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায়

প্রকাশের সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬