গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কালীগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ১১:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 142
ঝিনাইদহের কালীগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :






















