Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 121

রাজবাড়ীর প্রথিতযশা সাংবাদিক রাজবাড়ী জেলা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকী  শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রাজবাড়ীর বড় মসজিদ এবং মরহুমের নিজ বাসভবন বিনোদপুরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২০২৩ সালের ১৪ মার্চ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তান আমলে ‘পাক যমহুরিয়াত’ সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার আগে তিনি দৈনিক পূর্বপাকিস্তান পত্রিকায় কাজ করতেন। স্বাধীনতার পর বাংলার বাণী পত্রিকার মফস্বল সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, বিডিনিউজ ২৪ এবং দীর্ঘ সময় বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার জন্য তিনি ২০২২ সালের ৩০ মে গুণী সাংবাদিক হিসেবে সম্মাননা পান। তিনি রাজবাড়ী জেলার রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রজীবনে তিনি গণঅভ্যুত্থান, ছয় দফা ও অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬