Dhaka ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 114

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন–এর সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে স্পিকারের চেয়ার শূন্য রেখেই প্রথম অধিবেশনের সূচনা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়াবেন তিনি।

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা তারেক রহমান–এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ওই বক্তব্যে তিনি কোনো একজন সংসদ সদস্যকে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার আহ্বান জানান। সেই সভাপতির সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন শামসুল হক টুকু। তবে ওই বছরের আগস্টে সরকারের পতনের পর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে মামলার আসামি হয়ে কারাগারে আছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

এ অবস্থায় নতুন সংসদ অধিবেশনের সূচনায় সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল। ধারণা করা হচ্ছিল, অধিবেশন শুরুর আগের দিন সরকারি দলের সংসদীয় দলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

তবে বুধবার অনুষ্ঠিত ওই সভায় অধিবেশনের প্রারম্ভিক সভাপতি এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার সংসদ নেতা তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন

প্রকাশের সময় : ১১:৪৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬