Dhaka ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 143

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার পরীক্ষামূলকভাবে চালু করছে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এই কার্ডের আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে, যাতে অর্থনীতির সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছায়।

পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। শুরুতে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই ও বিভিন্ন শর্ত পর্যালোচনা শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতার জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রতিটি পরিবারকে একটি করে আধুনিক স্পর্শবিহীন চিপসংবলিত ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এতে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাধারণত পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য একটি কার্ড দেওয়া হবে, তবে সদস্যসংখ্যা বেশি হলে একাধিক কার্ডের বিষয়টি বিবেচনা করা হবে।

ফ্যামিলি কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলো মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবে। জি-টু-পি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে, ফলে মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না।

পাইলটিং পর্যায়ের জন্য আগামী জুন পর্যন্ত প্রায় ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২৫ কোটি ১৫ লাখ টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে। কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১০:২০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬