Dhaka ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : হামিদুর রহমান

কবি নজরুল কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 167

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান বলেছেন, বিএনপি সবসময়ই স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি এলাকা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে হামিদুর রহমান বলেন, “পুরান ঢাকা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে বুড়িগঙ্গার দূষণ, ডেঙ্গু আতঙ্ক এবং যত্রতত্র ছড়িয়ে থাকা রাসায়নিক গুদাম জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানসহ পুরান ঢাকার তীব্র গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”

জুলাই-আগস্টের আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের ফলেই আমরা দীর্ঘ সময় পর সত্যিকারের স্বাধীনতা ফিরে পেয়েছি। তরুণ সাংবাদিকদের কাছে আমার প্রত্যাশা— আপনারা লেখনীর মাধ্যমে এই বিপ্লবের শহীদদের কলমের মাধ্যমে তুলে ধরবেন।”

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ। এছাড়াও সমিতির প্রধান উপদেষ্টা আলী আজম, জায়েদ হোসেন মিশু ও সাজ্জাদ হোসাইনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেরা প্রতিবেদনের জন্য কলেজের একদল তরুণ সংবাদকর্মীর হাতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : হামিদুর রহমান

প্রকাশের সময় : ১০:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬