ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

- প্রকাশের সময় : ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 177
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের কিছু কার্যক্রমে পক্ষপাত দেখা যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করা হলে কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
রোববার বিকেল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, পোস্টাল ব্যালট ত্রুটিপূর্ণ এবং নির্দিষ্ট একটি দলকে সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তিনি ভোটারদের এনআইডি, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহের উদ্দেশ্য নিয়েও সংশয় প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে, ভোটার স্থানান্তর পরিকল্পিতভাবে করা হয়েছে, এবং কমিশনকে পক্ষপাতমূলক আচরণ করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান।
তিনি বলেন, “এই কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে কমিশনকে দ্রুত ত্রুটিগুলো ঠিক করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।”




















