Dhaka ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 155

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় কয়েকজন গণমাধ্যমকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি বিটের সব মাধ্যমের সাংবাদিকরা।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্যমতে, শুক্রবার বিকেলে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন লাইভ সম্প্রচারে থাকাকালে আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে চিৎকার করে তার কলার ধরে টেনে নেন।

এক পর্যায়ে তিনি সালেহীনকে শারীরিকভাবে আঘাত করেন। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।

বিএনপি বিটের সাংবাদিকরা মনে করেন, সালেহ উদ্দিনের এ ধরনের অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এমন ব্যক্তিকে এত বড় আয়োজনের দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়েও বিএনপির ভাবা উচিত বলে তারা মন্তব্য করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসংক্রান্ত সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বিএনপি বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য নয়।

বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন, দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন করে আসা সাংবাদিকরা যেন ভবিষ্যতে সংবাদ সংগ্রহে কোনো ধরনের বাধা বা হয়রানির সম্মুখীন না হন এবং সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আরও সচেতন হবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

প্রকাশের সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬