Dhaka ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল ‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি ওয়ানডের নতুন নিয়মে ফিরছে রিভার্স সুইং, শেষ ওভারে চাপে ব্যাটাররা নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 178

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরু হলে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও প্রচার শুরুর আগে সার্বিক পরিস্থিতি স্পষ্টভাবে মূল্যায়ন করা সম্ভব নয়।

সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক প্রস্তুতি ও মনোনয়নসংক্রান্ত বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে। প্রকৃত চিত্র প্রকাশ পাবে যখন মাঠে প্রচারণা শুরু হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন এবং এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন। এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে তার মনে হয়। তবে নির্বাচনকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদী।

ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে ক্রিকেট জড়িত। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকেই অপমান করা। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হলেও ছোটখাটো বিষয় নিজেদের মধ্যে সমাধানের পক্ষে মত দেন।

বড় দলের ভোট টানার প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল এবং জনগণের কাছে যাওয়াই তাদের লক্ষ্য। তিনি দাবি করেন, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও সংস্কার কার্যক্রমে দলটি অঙ্গীকারবদ্ধ।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান উত্তরাঞ্চলে সফর করবেন এবং এই অঞ্চলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তিস্তা ও অভিন্ন নদীর পানিবণ্টন বিষয়ে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সম্মান ও সঠিক কূটনৈতিক আচরণের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০২:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬