জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হলেন অরুণ সরকার
- প্রকাশের সময় : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 165
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অরুন কুমার সরকার। আরবান আলীর মৃত্যুর পর থেকে তিনি জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু জানান, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড আরবান আলীর মৃত্যুর কারণে পদটি দীর্ঘদিন শূন্য ছিল। এর প্রেক্ষিতে গত শনিবার জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী কমরেড অরুন কুমার সরকার সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত সাধারন সম্পাদক অরুন কুমার সরকার জানান, আমি দীর্ঘদিন ওয়ার্কাস পার্টির সাথে জড়িত থেকে কর্মকান্ড পরিচালনা করে আসছি। সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমি দলীয় কর্মকান্ডকে আরো বেগবান করতে চেষ্টা করবো। এ ব্যাপারে পার্টির সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

























