Dhaka ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল ‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি ওয়ানডের নতুন নিয়মে ফিরছে রিভার্স সুইং, শেষ ওভারে চাপে ব্যাটাররা নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 175

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর রোববার বিকেলে প্রতিক্রিয়ায় তিনি বলেন, মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। আল্লাহর ওপর তাঁর পূর্ণ ভরসা ছিল বলেই এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

মান্না বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়; বরং আইনি ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী, মনোনয়নপত্র বা হলফনামায় ভুল থাকলে তা সংশোধন বা সম্পূরক হলফনামা দেওয়ার বিধান রয়েছে। অথচ তাঁকে নির্বাচন থেকে সরাতে যে কূটকৌশল করা হয়েছে, তা অশুভ ইঙ্গিত বহন করে।

ব্যাংক ঋণসংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে খেলাপি হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল। বিষয়টি জানার পর ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও ট্রান্সফার হন।

গণতন্ত্র নিয়ে মন্তব্য করে মান্না বলেন, রক্ত ও জীবন দিয়ে অর্জিত গণতন্ত্রকে ব্যঙ্গ করার মতো ঘটনা ঘটলে দুঃখ প্রকাশ ছাড়া কিছু থাকে না। ষড়যন্ত্র করে জেতা যায় না, গণতন্ত্রের লড়াই দীর্ঘ হলে ষড়যন্ত্র টিকে না—আজকের সিদ্ধান্ত তার প্রমাণ।

নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে তাঁর শঙ্কা রয়েছে; অনেক জায়গায় পুলিশকে নীরব দেখা যাচ্ছে।

বিএনপির সমর্থন বিষয়ে তিনি বলেন, এখনো তাদের মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে যেহেতু তাঁকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না

প্রকাশের সময় : ০৫:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬