Dhaka ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

জকসু নির্বাচন : ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 159

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন।

তিনি বলেন, কেউ জিতবে, কেউ হারবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত, তারা যেন কেউ কোনো পক্ষ না নেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা অভিযোগগুলোর প্রসঙ্গ টেনে রইচ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলছে, আমরাও সেগুলো দেখছি। আশা করি প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় জটলা দেখা যাচ্ছে। আমরা আশাবাদী, এসব জটলা থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২০ বছরের অচলায়তন ভেঙে আজ ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জকসু নির্বাচন : ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির

প্রকাশের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬