Dhaka ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জকসু নির্বাচন : উৎসবমুখর পরিবেশে প্রথমবার ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 184

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।

সকাল সাড়ে ৮টা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ক্যাম্পাসে প্রবেশ করে ভোটকেন্দ্রে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এসব কেন্দ্রে ১৭৮টি বুথ বসানো হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য পৃথক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত জকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যেও উৎসবের আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন এবং শেষ মুহূর্তে ভোট ও দোয়া কামনা করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জকসু নির্বাচন : উৎসবমুখর পরিবেশে প্রথমবার ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬