Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

যশোরে আবারও মোটরসাইকেল থেকে মাথায় গুলি, নিহত যুবক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 171

যশোরের মনিরামপুরে মাথায় গুলি করে রানা প্রতাপ বৈরাগী নামে (৪৩) এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ওই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে রানাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রানা প্রতাপ বৈরাগী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ আরেকটি চরমপন্থি সংগঠনের সঙ্গে তার বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আকতার ফারুক মিন্টু বলেন, ‘কপালিয়া বাজারে রানা প্রতাপ বৈরাগীর একটি বরফকল রয়েছে। আজ সন্ধ্যায় সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি জানান, রানা প্রতাপ চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন। বর্তমান তিনি বরফকলের ব্যবসা করছিলেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি রজিউল্লাহ খান বলেন, রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

এর আগে গত শনিবার রাত আটটার দিকে যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আলমগীর শংকরপুর গোলপাতা মসজিদ মহল্লার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ‘গ্রিন ল্যান্ড রিয়েল এস্টেট’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি আলমগীর। প্রতিষ্ঠানটি জমি বেচাকেনার ব্যবসা পরিচালনা করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরে আবারও মোটরসাইকেল থেকে মাথায় গুলি, নিহত যুবক

প্রকাশের সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬