Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রক্ষা পেল স্কুলের জায়গা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 260

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল স্কুলের সীমানার ভেতরে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্কুলটির দক্ষিণ পাশে প্রধান ফটকের কাছাকাছি অবৈধ দোকানঘর নির্মাণকাজে বাধা দেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ তার ভাগ্নে জামাই তপু বিশ্বাসের মাধ্যমে স্কুলের সীমানাপ্রাচীরের ভেতরে অবৈধভাবে দোকানঘর নির্মাণের কাজ করছিলেন।

এ বিষয়ে রজনীকান্ত সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, “আমি একাধিকবার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে দোকানঘর নির্মাণ না করতে নিষেধ করেছি। তবে স্কুল বন্ধ থাকায় আমার অজান্তেই তিনি তার জামাইকে দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন।”

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল স্কুলে গিয়ে অবৈধ দোকানঘর নির্মাণের সত্যতা পাওয়া গেছে। অবৈধ দখলদারদের আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যাতে তারা অবৈধভাবে নির্মিত অংশসহ সব ধরনের নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেয়।”

তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে না নিলে সরকারি স্কুলের ব্যবহারযোগ্য জমিতে অবৈধ দখল, কাঠামো নির্মাণ, সরকারি সম্পদের ক্ষতিসাধন ও সরকারি আদেশ অমান্যের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইউএনওর এ পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রক্ষা পেল স্কুলের জায়গা

প্রকাশের সময় : ০৭:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬