Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 178

দেশজুড়ে চলমান তীব্র শীতের প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। নতুন বছরের শুরুতে মাছের দাম চড়া থাকলেও ব্রয়লার মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিলেছে।

শুক্রবার সকালে রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে বর্তমানে ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা এক মাস আগে ছিল ১২০ টাকা। সাদা ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এক সপ্তাহ আগের তুলনায় মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা কমেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায়।

বিক্রেতারা জানান, শীতে রোগবালাইয়ের ঝুঁকি এড়াতে খামারিরা দ্রুত মুরগি বিক্রি করে দেওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কিছুটা কমেছে।

অন্যদিকে মাছের বাজারে দাম এখনও চড়া। কোরাল মাছ কেজি প্রতি ৭০০ থেকে ৯০০ টাকা, আইড় ৭০০ থেকে ৮০০ টাকা, শিং ৩০০ থেকে ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা এবং সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙাশ ও সিলভার কার্পের দাম ১৮০ থেকে ২৮০ টাকা। বড় চিংড়ি ৭৫০ থেকে ১২০০ টাকা এবং ছোট চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এক কেজি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকা এবং দুই কেজি ওজনের ইলিশ ২৬০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতারা বলছেন, শীতের কারণে নদীতে মাছ কম ধরা পড়ায় আড়তে দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে। ক্রেতাদের অভিযোগ, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরা বাজারে তার প্রতিফলন দেখা যায় না।

ক্রেতারা জানান, মাছের দাম তুলনামূলক বেশি থাকলেও মুরগি ও ডিমের দামে সাময়িক স্বস্তি পাওয়া যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি

প্রকাশের সময় : ১২:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬