রাজবাড়ীতে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ \ প্রাইভেটকার জব্দ

- প্রকাশের সময় : ০৬:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 268

রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল রোববার রাতে রাজবাড়ী শহরের সেগুন বাগিচা এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে ইমরান সরদার, আব্দুর রাজ্জাক শেখের ছেল সিয়াম শেখ, শহরের উত্তর ভবানীপুর এলাকার খোকন শেখের ছেলে জাহাঙ্গীর শেখ তারেক এবং বিনোদপুর মেছোঘাট এলাকার আমির শেখের ছেলে ফিরোজ শেখ। উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি ৭.৬৫ এমএম বোরের দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস চন্দ্র পাল জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে দুজনের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, মারামারি, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ীর ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।























