Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ কিশোরীকে ধর্ষণের শাস্তি ৭ বার কান ধরে ওঠবস প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে জরুরি সভা, নতুন সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 215

সেন্টমার্টিনগামী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক এম এ মান্নান এতে সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না।

এম এ মান্নান বলেন, সেন্টমার্টিনের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করতে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজই কেবল রবিবার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যেতে পারবে।

যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, তাদের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয় করে যাত্রার ব্যবস্থা করবে।

সভায় জানানো হয়, দি আটলান্টিক ক্রুজে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি সুপারিশ প্রদান করবে।

গতকাল শনিবার ভোর ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে জরুরি সভা, নতুন সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০২:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫