Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জেলা প্রশাসনের উদ্যোগে বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 142

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার বিতর্ক, কুইজ, স্কিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক ড. মো: মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা প্রমুখ। রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তারুণ্যের সৃজনশীলতা ও মেধা বিকাশে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তাগণ তরুণ প্রজন্মকে জ্ঞানভিত্তিক, মননশীল ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি উন্নত ও প্রগতিশীল সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলা প্রশাসনের উদ্যোগে বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫