Dhaka ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পদ্মাপুলকে মাদকবিরোধী ভলিবল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 149

 রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী শহরতলীর গোদারবাজার পদ্মা নদীর তীরে  পদ্মাপুলকে মাদকবিরোধী ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এ উপলক্ষে এক আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন স্থানীয় সরকার উপপরিচালক ড. মো: মাহমুদুল হক,  রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার  নিরুপমা রায়, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ প্রমুখ।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন জীবনযাপনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মাপুলকে মাদকবিরোধী ভলিবল

প্রকাশের সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫