গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাব খেয়ে গাছেই ঘুমিয়ে পড়লেন শাহেন শাহ, অতঃপর…

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 214

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ঘটনা। ডাব খাওয়ার উদ্দেশ্যে নারিকেল গাছে উঠেছিলেন শাহেন শাহ আলী নামে এক ব্যক্তি। ডাব খাওয়ার পর তিনি গাছেই ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে স্থানীয়রা উচ্চস্বরে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শাহেন শাহকে নিরাপদে গাছ থেকে নামাতে সক্ষম হয়।
রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। গাছ থেকে নামার পর শাহেন শাহ ফায়ার সার্ভিস সদস্যদের জানান, তিনি একটি ডাব খেয়েছেন এবং তাদের জন্য সাতটি ডাব নিয়ে এসেছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডাব নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে সেগুলো বিক্রি করে কিছু খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
Tag :
























