Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 92

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আবারও উচ্চারিত হলো দুর্নীতিবিরোধী শপথ। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানে সোমবার (৯ ডিসেম্বর) নানা আয়োজনে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হারুন-অর-রশিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য সোহেল মিয়া। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো জনসচেতনতা। তরুণরাই পারে অপশক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে রক্ষা করতে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিম আল রাজি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কনা রানি দাস। বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করে না; এটি সমাজের নৈতিক ভিত্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই পরিবার থেকে রাষ্ট্র—প্রতিটি স্তরে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

দিনব্যাপী আয়োজনে ছিল দুর্নীতিবিরোধী শপথ পাঠ, সচেতনতা বার্তা প্রচার এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।

আয়োজনে বালিয়াকান্দি যেন বার্তা দিল—দুর্নীতির কোনো স্থান নেই; স্বচ্ছতার পথে এগিয়েই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন পালিত

প্রকাশের সময় : ০৭:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫