Dhaka ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০ খান জাহান আলী মাজারের ‘ধলাপাহাড়’ এখন চকরিয়ার সাফারি পার্কে এমপিওভুক্তির দাবিতে আজ মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ

পাংশায় মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 100

রাজবাড়ীর পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ ডিসেম্বর) রাতে বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ নাশকতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে যাওয়ার পথে কবরস্থানে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা এসে আগুন নেভান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পেট্রলের গন্ধ পাওয়া গেছে। তাদের অভিযোগ—পরিকল্পিতভাবেই মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে আগুন লাগানো হয়েছে।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, “ফজরের আযান দিতে যাওয়ার সময় আগুন দেখি। মাইকে ঘোষণা দিলে লোকজন এসে নেভায়। এখানে কারেন্ট নেই, ভুলবশত আগুন লাগারও সুযোগ নেই। এটা পরিকল্পিত নাশকতা।”

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন, “এটা স্বাধীনতা–বিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারাপুর ঈদগাহ ও গোরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হবে। প্রশাসনকে জানিয়েছি।”

পাংশা মডেল থানার তদন্ত ওসি আব্দুল গণি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত নাশকতা বলে মনে হচ্ছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “পুড়ে যাওয়া সীমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। আগুন দেওয়ার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের আগুন

প্রকাশের সময় : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫