Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 85

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী–শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)। পরে তাদের স্বজনেরা সকাল পৌনে ৮টার দিকে সবাইকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।

দগ্ধদের জামাই আফরান মিয়া জানান, সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। বাসার গ্যাস লাইনের লিকেজ থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে মুহূর্তেই পরিবারের সদস্যরা আগুনে দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আগারগাঁও এলাকা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি ড্রেসিং চলছে। দগ্ধের মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

প্রকাশের সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫