গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫০ জন পেঁয়াজ চাষির মাঝে ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 117

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে কৃষি ব্যাংক। সোমবার উপজেলার বহরপুর নতুনচর মাঠে আয়োজিত কৃষক সমাবেশে সহজ শর্তে ৫০ জন কৃষকের হাতে এই ঋণ তুলে দেওয়া হয়।
কৃষি ব্যাংক বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির এবং রাজবাড়ীর মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম।
অর্থাভাব যেন পেঁয়াজ উৎপাদনে বাধা সৃষ্টি না করে—এ লক্ষ্যেই কৃষকদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়েছে বলে জানান কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। তিনি আরও বলেন, কৃষকদের সহায়তায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :






















