Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 107

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জির বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. আলিমুজ্জামান মন্টু আর নেই। সোমবার রাত ৯টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় মুচিদহ ফুটবল মাঠে জানাজার নামাজ শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান আর নেই

প্রকাশের সময় : ০৫:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫