Dhaka ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু ১৪ মার্চ ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা

মৃগীতে ধানের শীষের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 84

রাজবাড়ীর কালুখালি উপজেলার মৃগী শাওরাইল আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মৃগী হাইস্কুল মাঠে ধানের শীষের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর ছোট ভাই—পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন।

সভায় সভাপতিত্ব করেন মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা আনিস মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মশিউল আযম চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মণ্ডল, বিএনপি নেতা মীর বাবু, শাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা, মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কালুখালি উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম এবং জেলা ছাত্রদলের নেতা সজীব রাজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ আর মাহমুদুল হক রোজেন বলেন, “ধানের শীষের প্রার্থী ইনশাআল্লাহ নাসিরুল হক সাবু ভাই হবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও নির্বাচনী প্রস্তুতির আমেজ লক্ষ্য করা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃগীতে ধানের শীষের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫