Dhaka ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু ১৪ মার্চ ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৩ জন যাত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 123

রাজবাড়ী কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৩ নবেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দগামী লোকাল রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা এসবি পরিবহনের একটি সুপার ডিলাক্স বাস জোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে,কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে গুরুতর অবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি নেহাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর উভয় বাসের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৩ জন যাত্রী

প্রকাশের সময় : ০৪:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫