মস্তিষ্ক ছাড়াই বেঁচে আছে তরুণী, ২০তম জন্মদিন ধুমধামে পালন

- প্রকাশের সময় : ০২:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 84

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার এক তরুণী অ্যালেক্স সিম্পসন চিকিৎসাবিজ্ঞানে বিরল এক ঘটনা সৃষ্টি করেছেন। জন্মের দুই মাস পর চিকিৎসকরা জানান, তিনি হাইড্রানেনসেফালি নামের বিরল রোগে আক্রান্ত, যার কারণে তার মস্তিষ্ক স্বাভাবিকভাবে গঠিত হয়নি। চিকিৎসকরা তখন পরিবারকে জানিয়েছিলেন, অ্যালেক্স পাঁচ বছরের বেশি বাঁচবেন না।
জন্মের সময় তার বাঁচার সম্ভাবনা খুবই সীমিত বলে ধারণা করা হয়েছিল, তবে অ্যালেক্স সম্প্রতি ২০তম জন্মদিন পালন করেছেন। অ্যালেক্সের পরিবার মনে করে, তিনি আশেপাশের পরিবেশ অনুভব করতে পারেন। তার ১৪ বছর বয়সী ভাই এসজে বলেন, অ্যালেক্স মানসিক চাপও টের পেতে পারে এবং যন্ত্রণায় থাকা পরিবারের সদস্যদের অনুভব করতে পারে।
চিকিৎসকরা অ্যালেক্সকে “জীবন্ত বিস্ময়” বলে অভিহিত করেছেন। তাদের মতে, এই ঘটনা চিকিৎসা ইতিহাসে অত্যন্ত বিরল এবং মানব শরীরের অভিযোজন ক্ষমতার অনন্য উদাহরণ।
সূত্র: নিউইয়র্ক পোস্ট

























