Dhaka ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহী আসিনি: আসিফ নজরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 116

রাজশাহীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল কথা বলতে রাজি হননি।

শনিবার সকালে তিনি রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করলে তিনি বলেন, “নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।”

আসিফ নজরুল বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি রাজশাহী মহিলা টিটিসির প্রশংসা করে বলেন, এটি দেশের মধ্যে অন্যতম।

পরিদর্শনের সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহী আসিনি: আসিফ নজরুল

প্রকাশের সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫