রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 5
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি। বিকেলে ব্রাজিল খেলবে। নেইমার না থাকলেও ব্রাজিল তো ব্রাজিলই! আর রাতে বাংলাদেশ। সাফের সেমিফাইনাল। ফাইনালে ওঠার এত কাছে এসে এবার নিশ্চয়ই আর স্বপ্নভঙ্গ হবে না।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

দিন শেষে সেই মানুষটির মনের অবস্থা কেমন? প্রথম আলোর লাইভ ব্লগে এক পাঠকের মন্তব্য, ‘বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ এক হতাশার দিন। সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ। এক দিনে তিন দলের হার।’

কী আশ্চর্য! একটি মন্তব্যে যেন গোটা দিনের ফুটবলীয় বিষাদকে ধরে ফেলেছেন পাঠক! তিনটি দল, তিনটি হার। আর হাজার হাজার মানুষের বুকের ভেতর জমে উঠল দীর্ঘশ্বাস।

আসলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা আর ব্রাজিল শুধুই দুটি বিদেশি দল নয়, এ দুটি আবেগের নাম। এ দুটি পতাকা নিয়ে কত সংসারে তর্ক হয়েছে, কত বন্ধুত্বে সাময়িক বিরতি পড়েছে, কত ছাদে পাশাপাশি উড়েছে নীল-সাদা আর হলুদ-সবুজ পতাকা। বিশ্বকাপ এলেই বাংলাদেশের পাড়া-মহল্লা ভাগ হয়ে যায় দুই শিবিরে। কেউ মেসির, কেউ ব্রাজিলের।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

মাঝখানে বাংলাদেশও থাকে। তবে নিজেদের দলের প্রতি ভালোবাসাটা একটু অন্য রকম।সেই ভালোবাসার পরীক্ষা নিল শনিবারের দিনটি। সকালের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার হারের খবর দিয়ে। লিওনেল মেসি জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।

প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার

মেসি নেই। গ্যালারিতেও সেই চেনা উন্মাদনা নেই। প্রায় ৫৮ হাজার আসনের স্টেডিয়ামের তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। টিকিটের দাম ৪০ শতাংশ কমিয়েও গ্যালারির প্রায় অর্ধেক পূর্ণ করা যায়নি। দৃশ্যটা যেন বলে দিচ্ছিল, একজন ফুটবলার চলে গেলে শুধু মাঠের একজন খেলোয়াড় কমে যান না, কমে যায় কত মানুষের মাঠে আসার উপলক্ষও।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

প্রকাশের সময় : ১২:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬