Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পা পিছলে ট্রেনের নিচে যাত্রী, বেঁচে গেলেন অলৌকিকভাবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 111

রাতের বেলা রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় পাশের লাইনে আরেকটি ট্রেন আসছিল। এ সময় এক যাত্রী দৌড়ে চলন্ত ট্রেনের দিকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান ট্রেনের নিচে। মুহূর্তেই ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেন শ্রীপুর রেলস্টেশন পার হওয়ার পর ওই ব্যক্তি দৌড়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। তবে অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান, যদিও গুরুতর আহত হন।

আহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪০)। তিনি গফরগাঁও উপজেলার চড় আগলী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্টেশনে উপস্থিত লোকজন মোবাইলে ধারণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পা পিছলে ট্রেনের নিচে যাত্রী, বেঁচে গেলেন অলৌকিকভাবে

প্রকাশের সময় : ১২:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫