রাজবাড়ীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
‘জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা সংযুক্ত করে ঐক্যমত কমিশন সনদ জমা দিয়েছে’
- প্রকাশের সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 99
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। অন্য পাতা সংযুক্ত করে ঐক্যমত কমিশন সনদ জমা দিয়েছে। এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ আ. গফুর মল্লিকের বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশ আজ ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একটা পরিস্থিতি গেছে ফ্যাসিবাদি আমল। যেসময় বিরোধীপক্ষকে দমিয়ে রাখা হতো। সে আমলে কথা বলার কোনো অধিকার ছিলনা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হলো সেই মুুর্হূর্তে দলের হাল ধরলেন তারেক রহমান। গোটা জাতিকে ভার্চুয়ালি প্রযুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করে ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের পথকে সুগম করেছিলেন। তারই ফলশ্রæতিতে ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল।
তিনি আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকান্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে, মানুষ তা বিশ্বাস করতে পারছে না। জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। ভেজাল ও প্রতারণামূলকভাবে তৈরি এই সনদ দেশের মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।
৭৮ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী আ. গফুর মল্লিক প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, যে ব্যক্তি অসচ্ছল, দৃষ্টিশক্তিহীন তাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আমরা আমরা এখানে ছুটে এসেছি আব্দুল গফুরের কথা শুনে। যিনি একজন জন্মান্ধ। অনলাইনে সংবাদটি পেয়েছেন তারেক রহমান। তাকে সহযোগিতার জন্য আমরা ছুটে এসেছি। এরকম কাজ আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশেই করছি। এখানে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি বা মিছিল মিটিং করতে আসিনি। আ. গফুরের পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন। সেই সহযোগিতা নিয়ে আসছি।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহŸায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিঠুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহŸায়ক আসলাম মিঞা, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।




















