কালুখালীতে বিশেষ ক্ষমতা আইনে ইউপি সদস্য ও যুবলীগ কর্মী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 101
রাজবাড়ীর কালুখালীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা যুবলীগ কর্মী মো. তছির মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত তছির মোল্লা কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের মো. মুছা মোল্লার ছেলে। তিনি রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে রতনদিয়া বাজার এলাকায় থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন, এসআই সোহেল মোল্লা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তছির মোল্লাকে গ্রেফতার করেন। শুক্রবার (২৪ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
























